ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক তাপস রায়, কুশমন্ডির ডিকুলে পৌঁছে দিলেন ত্রাণসামগ্রী

নিজস্ব সংবাদদাতা: সোমবার রাতের তীব্র কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার রামপুরঘাট ও মালিগাঁও অঞ্চলের ডিকুল এলাকা। ঝড়ের দাপটে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, উপড়ে পড়ে একাধিক গাছ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছন স্থানীয় বিধায়ক তাপস চন্দ্র রায়।এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। প্রশাসনের উদ্যোগে দুর্গত পরিবারগুলির হাতে ত্রিপল ও প্রয়োজনীয় প্রাথমিক ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। বিধায়ক জানান, ক্ষয়ক্ষতির বিস্তারিত সমীক্ষার কাজ শুরু হয়েছে। সরকারি নিয়ম মেনে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।দুর্যোগের সময়ে জনপ্রতিনিধিকে পাশে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, দ্রুত সরকারি সাহায্য পৌঁছলে ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *