নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: যোগচর্চার প্রসার এবং গ্রামে গ্রামে প্রশিক্ষিত যোগশিক্ষক তৈরির লক্ষ্য নিয়ে বালুরঘাটে শুরু হয়েছে এক মাসব্যাপী ‘সহ যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির’। পতঞ্জলি যোগ সমিতি ও ভারত স্বাভিমানের উদ্যোগে গত ১ জুন থেকে বুড়িকালীমাতা মন্দির প্রাঙ্গণে শুরু হওয়া এই শিবির চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।আয়োজকদের দাবি, শিবিরে মোট ১০০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণকারীদের অষ্টাঙ্গ যোগ, সূক্ষ্ম ব্যায়াম, প্রাণায়াম ও ধ্যানের পাশাপাশি যোগ-আয়ুর্বেদ, একুপ্রেশার এবং পঞ্চকর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি YCB-র পাঠ্যক্রম অনুযায়ী লেভেল-১ ও লেভেল-২ যোগশিক্ষক হওয়ার উপযোগী প্রশিক্ষণও দেওয়া হবে। সফল প্রশিক্ষণার্থীদের শংসাপত্র প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।দক্ষিণ দিনাজপুর পতঞ্জলি যোগ সমিতির জেলা প্রভারী গৌরীশংকর আগরওয়াল বলেন, যোগ এখন কেবল শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়, সুস্থ সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এ দিকে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতিও শুরু হয়েছে। আগ্রহীদের দ্রুত নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন