দক্ষিণ দিনাজপুরে ৯ অগাস্ট পর্যন্ত মেঘলা আকাশ, মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস

বালুরঘাট: আগামী ৫ থেকে ৯ অগাস্ট পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে গ্রামীণ কৃষি মৌসম সেবা (এএমএফইউ), মাঝিয়ান, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ৭ অগাস্ট জেলার এক বা দুই স্থানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর ৮ ও ৯ অগাস্ট এক বা দুই স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী কয়েক দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পাশাপাশি বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৫ থেকে ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৭৪ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।এই আবহাওয়ার প্রেক্ষিতে কৃষকদের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখা, বৃষ্টির বিরতিতে প্রয়োজনীয় কৃষি পরিচর্যার কাজ সম্পন্ন করা এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছে গ্রামীণ কৃষি মৌসম সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *