দিল্লিতে ড. সুকান্ত মজুমদারের বাসভবনে শুভেন্দু অধিকারী, উন্নয়ন নিয়ে দীর্ঘ বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনায় মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদারের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে দু’জনের মধ্যে একান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।সূত্রের খবর, বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলা এবং বিশেষ করে বালুরঘাটের একাধিক উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জেলার সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে জেলার উন্নয়নের গতি আরও বাড়াতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গিয়েছে।যদিও বৈঠক শেষে দুই নেতার তরফে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি, তবুও এই সাক্ষাৎকে রাজনৈতিক এবং প্রশাসনিক, উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দক্ষিণ দিনাজপুরের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসায় জেলার মানুষও এই বৈঠকের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে নজর রাখছেন। সূত্রের দাবি, আগামী দিনে জেলার একাধিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও এই বৈঠকের ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *