রঘুনাথপুরে রামনবমীর মেলায় অর্পিতা, ভক্তদের সঙ্গে খিচুড়ি বিতরণে মাতলেন প্রার্থী

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায় রামনবমী উপলক্ষে আয়োজিত মেলায় উপস্থিত হয়ে নজর কাড়লেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ। শুক্রবার বিকেলে মেলায় পৌঁছে তিনি সরাসরি ভক্তদের সঙ্গে মিশে যান এবং উৎসবের আবহে সামিল হন।মেলায় আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি নিজের হাতে ভক্তদের মধ্যে খিচুড়ি বিতরণ করতেও দেখা যায় তাঁকে। প্রার্থীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত ভক্তরা। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।স্থানীয়দের একাংশের মতে, উৎসবের দিনে প্রার্থীর এই উপস্থিতি ও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা এক ভিন্ন বার্তা বহন করছে। ভোটের আগে জনসংযোগের এই সুযোগকে কাজে লাগাতেই তিনি মেলায় যোগ দিয়েছেন বলেও রাজনৈতিক মহলের একাংশের মত।সব মিলিয়ে ধর্মীয় আবহ ও রাজনৈতিক উপস্থিতির মিশেলে রঘুনাথপুরের রামনবমীর মেলায় এদিন ছিল আলাদা উচ্ছ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *