বালুরঘাটে বিজেপির নির্মীয়মাণ জেলা কার্যালয় পরিদর্শনে রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নির্মীয়মাণ জেলা কার্যালয়ের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বালুরঘাটে এলেন দলের রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। বিকেলে বালুরঘাট শহরে অবস্থিত বিজেপির জেলা কার্যালয় চত্বরে পৌঁছে নির্মাণাধীন ভবনটি ঘুরে দেখেন তিনি।পরিদর্শনের সময় অমিতাভ চক্রবর্তী কার্যালয় নির্মাণের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং কাজের অগ্রগতি নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নতুন জেলা কার্যালয় তৈরির কাজ যাতে সুষ্ঠুভাবে এগোয়, সে বিষয়েও তিনি প্রয়োজনীয় পরামর্শ দেন।এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার-সহ দলের অন্যান্য নেতৃত্ব।দলীয় সূত্রের খবর, সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির নিজস্ব কার্যালয় তৈরির কাজ চলছে। তারই অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্মীয়মাণ এই কার্যালয় পরিদর্শন করলেন রাজ্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *