গঙ্গারামপুরে বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময়ে বিজেপি নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে রবিবার বিকেলে বুদ্ধিজীবীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করল বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক তাপস চন্দ্র রায়, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব।বৈঠকে গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন ক্ষেত্রের বুদ্ধিজীবীরা অংশ নেন। তাঁদের মতামত, পরামর্শ এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত ভাবনা মনোযোগ দিয়ে শোনেন বিজেপি নেতৃত্বরা। জেলার সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে জনমতকে আরও গুরুত্ব দিয়ে উন্নয়নের রূপরেখা তৈরির কথাও তুলে ধরা হয়। সাধারণ মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *