নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েতের একমাইল এলাকায় নির্বাচনী প্রচার চালালেন তপন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি বিহা।এদিনের প্রচারসভায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দীপা মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার-সহ অন্যান্য নেতৃত্ব। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় পৌঁছে চিন্তামণি বিহা নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি, বিগত বিধানসভায় এলাকার বিধায়কের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলে সরব হন তিনি।সভা থেকে তিনি বলেন, অতীতে এলাকার মানুষকে শুধুই আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবে উন্নয়ন হয়নি। ভোটে জয়ী হলে এলাকার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের মৌলিক পরিষেবা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জানান, সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। একমাইল এলাকায় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। আগামী সময়েও একইভাবে লাগাতার জনসংযোগ চালিয়ে যাবেন বলে জানান তৃণমূল প্রার্থী।