শিল্পের টানে চার দিন, ৩২ বছরে পা ‘শিল্পী মঞ্চ’-এর, বালুরঘাটে ‘শাওন বরণ’

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: সংস্কৃতির শহর বালুরঘাটে শিল্পচর্চার ঐতিহ্য বহু দিনের। সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে গত ৩২ বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড করে আসছে শহরের শিল্পীদের সংগঠন ‘শিল্পী মঞ্চ’। এ বারও বাৎসরিক শিল্পী মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। নাম দেওয়া হয়েছে ‘শাওন বরণ’।বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে ৬, ৭, ৮ এবং ৯ অগস্ট চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান। উদ্যোক্তাদের দাবি, এ বারের আয়োজনে ১০০-র বেশি শিল্পী অংশ নিচ্ছেন। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, নতুন প্রতিভার সন্ধানেও বিশেষ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ‘অন্বেষণ’ নামের অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিল্পীদের খুঁজে নেওয়ার পর্ব দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।এর পরে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণ-সহ নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন রয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রতি বছরই শিল্পী মঞ্চের বার্ষিক কর্মসূচিতে নতুন ভাবনা তুলে ধরা হয়। এ বার সেই ভাবনারই নাম ‘শাওন বরণ’।শিল্পী মঞ্চের সম্পাদক দেবাশীষ খাঁ বলেন, ‘‘আমাদের এই কর্মসূচি এ বার ৩২তম বর্ষে পদার্পণ করল। শিল্পচর্চার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। এ বছর অনুষ্ঠানে ১০০ বা তার বেশি শিল্পী অংশ নিচ্ছেন।’’চার দিনের এই আয়োজনে বালুরঘাটের সাংস্কৃতিক মহলের পাশাপাশি দর্শকদেরও উপস্থিতি থাকবে বলে উদ্যোক্তাদের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *