দক্ষিণ দিনাজপুর জেলার চারটি কলেজের পরিচালন কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেলেন জেলার চার জনপ্রতিনিধি। বালুরঘাট মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি হয়েছেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়।অন্যদিকে, পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের পরিচালন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক বুধরাই টুডু। বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি হয়েছেন বিধায়ক তাপস চন্দ্র রায়। জেলার চারটি গুরুত্বপূর্ণ কলেজের পরিচালন কমিটিতে জনপ্রতিনিধিদের এই নতুন দায়িত্ব ঘিরে শিক্ষা মহলে চর্চা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশা, কলেজগুলির প্রশাসনিক ও পরিকাঠামোগত উন্নয়নে নতুন পরিচালন কমিটিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।