নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর : বিধানসভা নির্বাচনের মুখে গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়ল। সোমবার গঙ্গারামপুর বিধানসভা এলাকার করদহ বাজারে বিজেপি ছেড়ে একাধিক যুবক তৃণমূলে যোগদান করেন। তৃণমূল প্রার্থী গৌতম দাসের হাত ধরে তাঁদের দলে স্বাগত জানানো হয়।ভোটের আগে এই যোগদান কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের একাংশের মতে, নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন এবং নতুন মুখের আগমন গঙ্গারামপুরে তৃণমূলকে বাড়তি সুবিধা দিতে পারে।এদিন সকাল থেকেই গঙ্গারামপুর বাজার এলাকায় প্রচারে নামেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পরে শহর জুড়ে একটি বড় রোড শোতেও অংশ নেন গৌতম দাস। তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে রোড শো ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।