দক্ষিণ দিনাজপুরে বদল পুলিশ সুপার, চিন্ময় মিত্তালের জায়গায় আসছেন অভিষেক গুপ্তা

নিজস্ব সংবাদদাতা:রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। সোমবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একসঙ্গে ১৭৯ জন আইপিএস আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার নামও।এতদিন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদে দায়িত্বে থাকা চিন্ময় মিত্তালকে কলকাতা পুলিশের ডিসি (আরএফ) পদে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) অভিষেক গুপ্তা।রাজ্যজুড়ে এই প্রশাসনিক রদবদলকে ঘিরে পুলিশ মহলে জোর চর্চা শুরু হয়েছে। নবনিযুক্ত আধিকারিকদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *