নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি:সোমবার দুপুরে কুশমন্ডি ব্লক কৃষি দপ্তর পরিদর্শন করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। দুপুর ১২টা নাগাদ দপ্তরে পৌঁছে তিনি ব্লক কৃষি আধিকারিকসহ অন্যান্য কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এলাকার কৃষি পরিকাঠামো, সরকারি কৃষি প্রকল্পের অগ্রগতি এবং কৃষকদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে বিধায়ক কৃষকদের কাছে সরকারি সুযোগ-সুবিধা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়েও খোঁজখবর নেন।বিধায়ক জানান, কৃষকদের স্বার্থে প্রশাসন ও কৃষি দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। তাঁর এই পরিদর্শন ও আলোচনা এলাকার কৃষি উন্নয়ন এবং কৃষকদের কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।