কর্মীদের সংগঠন মজবুত করতে বৈঠক, অরাজনৈতিক থাকার বার্তা রাজ্য সংগঠন সম্পাদকের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের নিয়ে রবিবার একটি সাধারণ সভার আয়োজন করা হয়। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ, পশ্চিমবঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের আদর্শ, কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সংগঠন সম্পাদক মিহিরবরণ হালদার। তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, সার্ভিস রুল অনুযায়ী কোনও সরকারি কর্মচারী কোনও রাজনৈতিক দলের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সেই কারণেই কর্মচারীদের বৃহত্তর স্বার্থে অরাজনৈতিক সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।সংগঠনকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনাও গ্রহণ করা হয় বৈঠকে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি সম্পর্কে সদস্যদের অবহিত করেন মিহিরবরণ হালদার।অনুষ্ঠানের শেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্য সংগঠন সম্পাদক। সভা শেষে সদস্যদের জন্য নৈশভোজের ব্যবস্থাও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *