নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন হিলির তৃণমূল নেতা কৌশিক মাহাতো। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই সহযোগী মাসুদ ও বাবুনকে। সূত্রের খবর, কলকাতা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, একই দিনে অন্য একটি মামলায় বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল সরকারকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের নির্দিষ্ট দিক কী, সে বিষয়ে এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।