এনসিসিতে বড় স্বীকৃতি, সেকেন্ড অফিসার থেকে ফার্স্ট অফিসার বুধরাই টুডু

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: এনসিসিতে গুরুত্বপূর্ণ পদোন্নতি পেলেন তপন বিধানসভার বিজেপি প্রার্থী তথা বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুধরাই টুডু। সেকেন্ড অফিসার পদ থেকে তাঁকে ফার্স্ট অফিসার পদে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার সেভেন বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের আধিকারিকেরা আনুষ্ঠানিকভাবে তাঁকে এই সম্মাননা প্রদান করেন।এদিনের অনুষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনার আবহ চোখে পড়ে। সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।পদোন্নতি প্রসঙ্গে বুধরাই টুডু বলেন, “২০১৬ সালে আমি সেকেন্ড অফিসার হই। এনসিসিতে পদোন্নতির একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম মেনেই আজ আমাকে ফার্স্ট অফিসার করা হয়েছে।”তাঁর এই সাফল্যে বিদ্যালয় মহল ও এলাকাবাসীর মধ্যে খুশির সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *