১০ হাজারের পরিবার ‘DD LOCAL’, ইতিবাচক খবর পৌঁছে দেওয়ার অঙ্গীকারে এগিয়ে চলা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ছোট্ট পথচলা থেকে বড় মাইলফলক। ধাপে ধাপে এগিয়ে আজ ১০ হাজার সদস্যের বৃহৎ পরিবারে পরিণত হল ‘DD LOCAL’। বালুরঘাট শহর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু হয়েছিল এই প্ল্যাটফর্মের।শুরুর দিন থেকেই একটি আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে ‘DD LOCAL’। নেতিবাচকতার ভিড়ে ইতিবাচক খবর তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। সমাজের ভাল দিক, উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের প্রেরণাদায়ক গল্পই এখানে বেশি করে জায়গা পায়।সংস্থার তরফে জানানো হয়েছে, পাঠক ও দর্শকদের প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ারই তাঁদের এগিয়ে চলার শক্তি জোগায়। সেই সমর্থনকে সঙ্গে নিয়েই আগামী দিনেও আরও বেশি করে ইতিবাচক খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছে ‘DD LOCAL’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *