নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট: নির্বাচনী আবহে বৃহস্পতিবার কুশমন্ডি বিধানসভার আঁকচা অঞ্চলে বিজেপির শক্তি আরও বাড়ল। এদিন এলাকায় পৌঁছান বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। প্রথমে তিনি স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠক করেন। পরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগও সারেন।প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা তাঁকে ঘিরে সমর্থন জানান এবং নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন।এদিনের প্রচার চলাকালীনই এলাকায় বড়সড় রাজনৈতিক রদবদল ঘটে। অন্য দল ছেড়ে প্রায় ৪০ জন সমর্থক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান তাপস চন্দ্র রায়।রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে এই যোগদান আঁকচা অঞ্চলে বিজেপির সংগঠনকে আগের তুলনায় অনেকটাই শক্তিশালী করল।এই প্রসঙ্গে তাপস চন্দ্র রায় বলেন, “আজ বিভিন্ন দল ছেড়ে ৪০ জন আমাদের দলে যোগদান করেছেন। এতে যেমন আমাদের মনোবল বেড়েছে, তেমনই এলাকায় সংগঠনও আরও মজবুত হল। আগামী বিধানসভা নির্বাচনে এই যোগদান আমাদের অনেকটাই সাহায্য করবে।”