বটুনে বাড়ি বাড়ি প্রচারে শুভেন্দু সরকার, খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ বিজেপি প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন এলাকায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। এদিন তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন।প্রচারের সময় শুভেন্দু সরকার জানান, ভোটে জয়ী হলে বটুন এলাকার সার্বিক উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন। এলাকার রাস্তা, পানীয় জল, আলো-সহ একাধিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।এদিন প্রচারের মাঝেই বটুন এলাকার রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। উন্নয়নের দাবি থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *