ফলহারিণী অমাবস্যায় হিলি চামুণ্ডা কালী মন্দিরে পুজো দিলেন বিধায়ক বিদ্যুৎ কুমার রায়

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : ফলহারিণী অমাবস্যার পুণ্য তিথিতে হিলি ব্লকের ঐতিহ্যবাহী হিলি চামুণ্ডা কালী মন্দিরে পুজো দিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। শনিবার সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরে পৌঁছন এবং বাৎসরিক পূজো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মন্দির প্রাঙ্গণে পৌঁছতেই বিধায়ককে ঘিরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পূজো উদ্যোক্তারাও তাঁকে স্বাগত জানান। ধর্মীয় আচার মেনে মায়ের আরাধনা করেন বিধায়ক দম্পতি। এদিন মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও ফলহারিণী অমাবস্যাকে কেন্দ্র করে বিশেষ পূজোর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিধায়কের উপস্থিতি এলাকায় আলাদা উৎসাহ তৈরি করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনপ্রতিনিধিকে নিজেদের মাঝে পেয়ে তাঁরা খুশি। পূজো উপলক্ষে সন্ধ্যা থেকেই মন্দির এলাকায় ছিল উৎসবের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *