কুমারগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : বিষপান করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের খামার মতিজাপুর এলাকায়। মৃতের নাম বাবুন বর্মন (২৮)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিষপান করেন ওই যুবক। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সোমবার সকালে বালুরঘাট পুলিশ মর্গে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই যুবক এই চরম পদক্ষেপ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের প্রাথমিক অনুমান, প্রণয়ঘটিত কারণের জেরেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। যদিও সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *