নিজস্ব সংবাদদাতা,গঙ্গারামপুর: নির্বাচনী প্রচারে মাটির কাছাকাছি থাকার বার্তা দিতে পায়ে হেঁটেই জনসংযোগ সারলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। তপন ব্লকের ৭ নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ করদহ ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার তাঁর এই পদযাত্রা ঘিরে উৎসাহ দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে।এদিন স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন প্রার্থী। গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি উন্নয়নমূলক কাজের বার্তাও তুলে ধরেন তিনি। সঙ্গে ছিলেন ব্লক ও অঞ্চলের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।দলীয় সূত্রে দাবি, এই ধরনের জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হচ্ছে। স্থানীয়দের একাংশের কথায়, প্রার্থীর এই সরাসরি যোগাযোগের উদ্যোগ নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।