জয়ের পরই হাসপাতালে ছুটলেন তাপস, আহত কর্মীর পাশে দাঁড়িয়ে নজির

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:ভোটে জয়ের পর অনেক ক্ষেত্রেই জনসংযোগের সুর ঢিলে হয়ে যায়। কিন্তু কুশমণ্ডির বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায় যেন উল্টো ছবি তুলে ধরলেন। জয়ের উচ্ছ্বাসের মধ্যেও তাঁর অগ্রাধিকার পেলেন আহত এক কর্মী।সোমবার জয়ের পর সমর্থকদের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু পরদিনই সামনে এল অন্য রূপ। মঙ্গলবার সন্ধ্যায় খবর পান, গঙ্গারামপুরের মহারাজপুরের শক্তিকেন্দ্র প্রমুখ কালাচাঁদ সরকার মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে কালদিঘি হাসপাতালে ভর্তি। দেরি না করে সোজা হাসপাতালে পৌঁছে যান বিধায়ক।হাসপাতালে গিয়ে আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেন তাপসবাবু। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন তিনি।বিধায়কের কথায়, “কালাচাঁদবাবুর মতো কর্মীরাই আমাদের শক্তি। বুথ স্তরের এই সৈনিকদের জন্যই আজকের জয়। তাঁর দুর্ঘটনার কথা শুনে দেখা করতে আসা আমার দায়িত্ব।”রাজনীতির ব্যস্ততার মাঝেও এই মানবিক উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কাড়ছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *