কুশমন্ডিতে ধর্মীয় পর্যটন করিডোরের ভাবনা, প্রশাসনিক পরিদর্শন শুরু

নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভা এলাকায় ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলিকে একসূত্রে বাঁধতে বিশেষ করিডোর গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিপাল দিঘী থেকে নড়বড়িয়া শিব মন্দির হয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দির পর্যন্ত সংযোগকারী রাস্তা পর্যটন করিডোর হিসেবে গড়ে তোলার প্রস্তাব নিয়ে প্রশাসনিক স্তরে পরিদর্শন শুরু হয়েছে।প্রস্তাবিত এই করিডোরের মাধ্যমে এলাকার উল্লেখযোগ্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলিকে পর্যটনের মানচিত্রে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, রাস্তার বর্তমান অবস্থা, পর্যটন সম্ভাবনা এবং প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে কুশমন্ডি ও সংলগ্ন এলাকার পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *