তিওরে অন্নপূর্ণা যোজনা ও সিএএ সহায়তা শিবিরে বিধায়ক বিদ্যুৎ রায়, উপভোক্তাদের ফর্ম পূরণে সাহায্য

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :বালুরঘাট বিধানসভার তিওর এলাকায় আয়োজিত অন্নপূর্ণা যোজনা ও সিএএ সহায়তা শিবির পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন বিদ্যুৎ কুমার রায়। বৃহস্পতিবার বিকেলে শিবিরে উপস্থিত হয়ে তিনি উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে তাঁদের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সে বিষয়েও খোঁজখবর নেন।পরিদর্শনের পাশাপাশি কয়েকজন উপভোক্তার ফর্ম পূরণেও সরাসরি সাহায্য করেন বিধায়ক। তাঁকে পাশে পেয়ে খুশি হন এলাকার বাসিন্দারা। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁদের সচেতনও করেন তিনি।এই প্রসঙ্গে বিদ্যুৎ কুমার রায় বলেন, “আজ তিওরে এসে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ পরিদর্শন করলাম। সাধারণ মানুষের সুবিধার জন্য এই ধরনের উদ্যোগ যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *