বালুরঘাটের নবনির্বাচিত বিধায়ক বিদ্যুৎ কুমার রায়কে সংবর্ধনা সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক বিদ্যুৎ কুমার রায়-কে সংবর্ধনা জানাল সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সকালে বালুরঘাটে বিধায়কের নিজস্ব কার্যালয়ে গিয়ে সংগঠনের সদস্যরা তাঁকে ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান জানান।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে বিধায়কের সঙ্গে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও গাইনোকলজিস্ট সোসাইটির সভাপতি ডঃ সৌমেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি দুর্গাশঙ্কর সাহা এবং নালন্দা বিদ্যাপীঠ তথা সবজি এটিএম-এর পরামর্শদাতা সুমিত দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।সংগঠনের সদস্য মিরাজ বিশ্বাস বলেন, ‘‘নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানাতে আমরা তাঁর কার্যালয়ে এসেছিলাম। এলাকার উন্নয়ন এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’’সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের দাবি, সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলেছে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় নবনির্বাচিত বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *