নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপসচন্দ্র রায়। বৃহস্পতিবার কুশমন্ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। এরপর কুশমন্ডি বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় করেন বিধায়ক। এদিন বিধায়ককে পাশে পেয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের মধ্যেও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়।