অসুস্থ কর্মীদের বাড়িতে বিধায়ক তাপসচন্দ্র রায়, পাশে থাকার বার্তা বিজেপি বিধায়কের

নিজস্ব সংবাদদাতা : সাধারণ কর্মীদের শক্তিতেই রাজ্য জুড়ে বিজেপির সাফল্য এসেছে বলে বারবার দাবি করেছেন দলের নেতারা। সেই বার্তাকেই আরও একবার সামনে আনলেন কুশমন্ডি বিধানসভার বিজেপি বিধায়ক Tapas Chandra Roy। মঙ্গলবার বিকেলে তিনি কুশমন্ডি বিধানসভার মণ্ডল-১ এলাকার একাধিক অসুস্থ বিজেপি কর্মীর বাড়িতে যান।দলের প্রাক্তন শক্তিকেন্দ্র প্রমুখ শ্যামল দেবশর্মার পিতা পরেশ দেবশর্মা এবং প্রাক্তন বুথ সভাপতি কামিনী রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিধায়ক। তাঁদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা। দলীয় সূত্রে দাবি, নির্বাচনের পরেও সাধারণ কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন তাপসচন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *