শপথের পর জেলায় ফিরেই সংবর্ধনায় ভাসলেন তাপস চন্দ্র রায়

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : বিধায়ক পদে শপথ গ্রহণের পর প্রথমবার জেলায় ফিরতেই কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। বৃহস্পতিবার বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেসে করে বুনিয়াদপুর স্টেশনে পৌঁছন তিনি। স্টেশনে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী ও সমর্থকেরা। ফুলের তোড়া, মালা ও স্লোগানে তাঁকে স্বাগত জানানো হয়।সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করে তাপসবাবু সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এলাকার মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তিনি কাজ করতে চান। সাধারণ মানুষের উন্নয়ন ও এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করাই তাঁর প্রধান লক্ষ্য বলেও জানান নবনির্বাচিত বিধায়ক।এদিন বুনিয়াদপুর স্টেশন চত্বরে উৎসবের আবহ তৈরি হয়। বহু সাধারণ মানুষও বিধায়ককে এক নজর দেখতে সেখানে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *