ফেসবুক বায়ো বদলে নতুন বার্তা কুশমন্ডির বিধায়ক তাপস রায়ের

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : কুশমন্ডি বিধানসভার বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার নিজের ফেসবুক বায়োতেও নতুন পরিচয় যুক্ত করলেন তাপস চন্দ্র রায়। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে “Started working at hon’ble MLA of Kusmandi Assembly” লিখে নতুন দায়িত্বের কথা উল্লেখ করেছেন।শুধু তাই নয়, পাশাপাশি বিধানসভা এলাকার মানুষের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তাও দেন তিনি। সেখানে তাপসবাবু লেখেন, “কুশমন্ডি বিধানসভার মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও বিশ্বাসই আমার সব থেকে বড় শক্তি। আপনাদের সুখ-দুঃখ ও সমস্যা, স্বপ্নকে নিজের দায়িত্ব মনে করে সব সময় পাশে থাকার চেষ্টা করব। উন্নয়ন, মানুষের সেবা ও এলাকার অগ্রগতির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে কুশমন্ডি বিধানসভাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার অঙ্গীকার। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা সবসময় কাম্য।”বিধায়কের এই পোস্ট সামনে আসতেই তা ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর এই বার্তাকে মানুষের পাশে থাকার অঙ্গীকার হিসেবেই দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *