নিজস্ব ওয়ার্ডে প্রচারে সুকান্ত, বিদ্যুৎ রায়ের জয়ের ডাক

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : নির্বাচনী আবহে মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সন্ধ্যা হল এলাকায় প্রচারে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে এদিন তিনি এলাকায় জনসংযোগ কর্মসূচি চালান।বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, এই সন্দেহল এলাকার ২২ নম্বর ওয়ার্ডই সুকান্ত মজুমদারের নিজস্ব ওয়ার্ড, যেখানে তিনি নিজেও ভোটদান করেন। নিজের ওয়ার্ডে প্রচারে নেমে তাঁর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁর সঙ্গে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরাও সমান উদ্দীপনায় অংশ নেন এই প্রচারে।এদিন বিদ্যুৎ রায়কে পাশে নিয়েই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। স্থানীয়দের কাছে সমর্থন চেয়ে তিনি বলেন, “আজ আমার নিজের ওয়ার্ডে এসে বিদ্যুৎ রায়ের হয়ে প্রচার করছি। সকলের কাছে আবেদন, তিন নম্বর বোতাম টিপে তাঁকে জয়ী করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *