নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ: সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধো-কানহোর স্মৃতির উদ্দেশ্যে কুমারগঞ্জের এলেন্দাড়িতে সারা ভারত কৃষক সভার উদ্যোগে পালিত হল হুল দিবস। বুধবার বিকেলে কুমারগঞ্জের সাফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলেন্দাড়ি এলাকায় কৃষক সভার অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।হুল দিবস উপলক্ষে এলেন্দাড়ির মাঠে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা রণজিত কুমার তালুকদার, নারায়ণ সরকার, নুরুজ্জামান হোসেন-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা হুল বিদ্রোহের ইতিহাস ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এবং সিধো-কানহোর আত্মত্যাগকে স্মরণ করেন।উল্লেখ্য, হুল দিবস উপলক্ষে মঙ্গলবার সিধো ও কানহোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।