পথশ্রীতে গতি, ভার্চুয়াল সূচনায় বালুরঘাটে একসঙ্গে ৫০ রাস্তার কাজ।

নিজস্ব সংবাদদাতা, ২৪ জানুয়ারি,বালুরঘাট :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী’-র মাধ্যমে বালুরঘাট শহরের রাস্তা সংস্কারে আরও এক ধাপ এগোল পৌরসভা। গত ২১ জানুয়ারি বালুরঘাট পৌরসভার উদ্যোগে ৪০টি প্রকল্পের আওতায় মোট ৫০টি রাস্তা নির্মাণের ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়। সেই কাজগুলির আনুষ্ঠানিক সূচনা হল শনিবার দুপুরে, ভার্চুয়াল মাধ্যমে।অনুষ্ঠানে ভার্চুয়াল উপস্থিতি থেকে কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর পিন্টু দাস, পল্লব দাস, প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পৌর আধিকারিকরা।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই ৫০টি রাস্তা নির্মাণের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা। শহরের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি থাকা রাস্তাগুলিই এই প্রকল্পের আওতায় পড়েছে। ফলে দৈনন্দিন যাতায়াত যেমন সহজ হবে, তেমনই শহরের সামগ্রিক পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা পৌর কর্তৃপক্ষের।এই প্রসঙ্গে চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, “কিছুদিন আগেই আমরা ৪০টি প্রকল্পের অধীনে ৫০টি কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছি। প্রতিটি কাজ আলাদা করে শুরু করতে গেলে সময় বেশি লাগত। তাই আজ একসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে সব কাজের সূচনা করা হল।”পথশ্রী প্রকল্পের হাত ধরে বালুরঘাট শহরের রাস্তা সংস্কারে যে নতুন গতি এল, তা নিয়ে আশাবাদী শহরবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *