তিন দিনে ১৭৫ জনের রক্তদান, বালুরঘাটে ‘পথের দিশা’র রক্তদান উৎসবে মানবিকতার নজির

বিশ্বদীপ নন্দী,বালুরঘাট:
বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখেই এ বছরও সাফল্যের সঙ্গে সম্পন্ন হল বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন পথের দিশা ফাউন্ডেশন-এর রক্তদান উৎসব। ১৯, ২০ ও ২১ ডিসেম্বর—টানা তিন দিন ধরে চলা এই উৎসবে ১৭৫ জন স্বেচ্ছাসেবী রক্তদান করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।উত্তরবঙ্গের সর্ববৃহৎ রক্তদান উৎসব হিসেবে পরিচিত এই কর্মসূচিতে শুধু রক্তদানেই সীমাবদ্ধ থাকেননি উদ্যোক্তারা। রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা। পাশাপাশি সর্ববিষয়ক আলোচনা, প্রদর্শনী এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আবহে মিশে যায় সামাজিক বার্তা।উৎসব প্রাঙ্গণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের দাবি, মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই এই রক্তদান উৎসবের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের উৎসাহ ও সহযোগিতায় আগামী দিনেও এই উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে—এমনটাই জানিয়েছেন পথের দিশা ফাউন্ডেশন-এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *