নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট:দীর্ঘ অপেক্ষার শেষে অবশেষে সামনে এল এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার ফল। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ২০২৫ সালে এসআইআর সম্পন্ন হওয়ার পর কারা ভোটার তালিকা থেকে বাদ গেলেন, সেই বিস্তারিত তথ্য এখন প্রকাশ্য।নিজের নাম রয়েছে কি না ‘বাদ’ তালিকায়—তা জানতে ইতিমধ্যেই কৌতূহলী সাধারণ মানুষ। আত্মীয়স্বজন বা পরিচিত কারও নাম বাদ পড়েছে কি না, তা যাচাই করার সুযোগও মিলছে অনলাইনে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাবে তালিকা।
ceowestbengal.wb.gov.in/asd_sir — এই ওয়েবসাইটে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করলেই ডাউনলোড করা যাচ্ছে বাদ পড়া নামের সম্পূর্ণ তালিকা।