–বিপর্যয়ের আগে প্রস্তুতি, বালুরঘাটে আত্রাই নদীতে NDRF–এর মকড্রিল

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দিতে শুক্রবার আত্রাই নদীর সদর ঘাটে জোরদার মকড্রিল করল NDRF। জেলার জেলাশাসকের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ায় হাজির ছিলেন শতাধিক কর্মী—NDRF, আপদা মিত্র, সিভিল ডিফেন্সসহ একাধিক উদ্ধারকারী সংস্থার সদস্যরা।নাব্যতা হারানো নদী, দুই প্রান্তেই বাংলাদেশ—ফলে বন্যার আশঙ্কা প্রতি বছরই তীব্র। আর সেই সম্ভাব্য বিপর্যয়ের দিক মাথায় রেখেই এদিন উদ্ধারকাজের নানা দিক শেখানো হয় কর্মীদের। বন্যার জল বাড়লে কেমন করে আটকে পড়া মানুষকে উদ্ধার করা হবে, কীভাবে নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে—প্রতিটি ধাপই খুঁটিয়ে দেখানো হয় মকড্রিলে।NDRF–এর ডেপুটি কমান্ডার সঞ্জয় কুমার রঞ্জন জানান, *“উত্তর ও দক্ষিণ দিনাজপুরের নদীগুলি বাংলাদেশ থেকে বেরিয়ে আবার বাংলাদেশেই প্রবেশ করে। নাব্যতা কমে যাওয়ায় বন্যার আশঙ্কা বার্তায়। তাই যেকোনও বিপদে দ্রুত রেসপন্স দিতে আমাদের কর্মীদের এই ধরনের মহড়া অত্যন্ত জরুরি।”* তিনি আরও বলেন, *“প্রতি বছরই আমরা এই মকড্রিল করি, যাতে আকস্মিক বিপর্যয় ঘটলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।”দুই দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় বন্যা–ঝুঁকি বাড়তেই জেলার পক্ষ থেকে নিরাপত্তা ও উদ্ধারকাজে জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *