একটি গাছ, একটুকরো ভবিষ্যৎ! অরণ্য সপ্তাহে কৃষকদের হাতে ফলজ চারা তুলে সবুজের বার্তা কেভিকে এবং ইকো হারভেস্টের

বালুরঘাট:”একটি গাছ মানেই একটি সবুজ ভবিষ্যৎ” এই বার্তাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে পালিত হলো অরণ্য সপ্তাহ ২০২৬। শুক্রবার দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে) এবং বালুরঘাট ইকো হারভেস্ট সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও গ্রামীণ মহিলাদের হাতে পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।আয়োজকদের বক্তব্য, প্রতিটি পরিবার যদি অন্তত একটি ফলজ গাছ রোপণ করে, তবে তা শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না, পরিবারের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি ফলজ গাছ পাখিদের জন্য নিরাপদ আশ্রয় ও প্রাকৃতিক খাদ্যের উৎস তৈরি করবে, যা জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়ক হবে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে সবুজায়নের বিকল্প নেই। অরণ্য সপ্তাহকে ঘিরে এই উদ্যোগে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিবেশবান্ধব এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *