আগামীকাল থেকে শুরু দক্ষিণ দিনাজপুর প্রো টি-২০ লিগ, বালুরঘাট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনে উৎসবের আবহ।

নিজস্ব সংবাদদাতা, ৫ মার্চ, বালুরঘাট: জেলার ক্রিকেটের উন্নয়নের লক্ষ্য নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ দিনাজপুর প্রো টি-টোয়েন্টি লিগ। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ, রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তী, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার, বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরাজানা

গিয়েছে, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। গত বছর থেকে শুরু হওয়া এই লিগ ইতিমধ্যেই জেলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিযোগিতাকে ঘিরে বালুরঘাটের ক্রীড়ামোদী মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর বিভিন্ন দলে রাজ্যের একাধিক রঞ্জি ক্রিকেটারও অংশগ্রহণ করবেন, ফলে প্রতিযোগিতার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।উদ্যোক্তাদের অন্যতম অমরনাথ ঘোষ জানান, “দক্ষিণ দিনাজপুর ব্লক টি-টোয়েন্টি লিগের জন্য গত ২১ তারিখে অকশন সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে খেলা শুরু হচ্ছে। আজকের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে শহরের বহু বিশিষ্ট মানুষ, বিভিন্ন দলের মালিক, অধিনায়ক ও খেলোয়াড়রা উপস্থিত রয়েছেন। আইপিএলের ধাঁচে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। জেলার সকল ক্রীড়াপ্রেমীদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানাচ্ছি।”টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই বালুরঘাট স্টেডিয়ামে প্রস্তুতি প্রায় শেষ। ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে আগামী কয়েকদিন ধরে স্টেডিয়ামে জমে উঠবে টি-টোয়েন্টি ক্রিকেটের লড়াই—এমনটাই আশা করছেন আয়োজকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *