গঙ্গারামপুরে বিপুল ইয়াবা-সহ গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় আট হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রুবেল সরকার (২৮)। তাঁর বাড়ি গঙ্গারামপুরের সর্বমঙ্গলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় রুবেলকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় আট হাজার ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া নেশার ট্যাবলেটগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ওই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *