তপন, ২৯ মে: কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর কর্মতীর্থকে হোল্ডিং সেন্টার হিসেবে ঘোষণা করেছিল জেলা প্রশাসন। তার মধ্যেই সেখানে অনুপ্রবেশকারীদের রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রামপুর কর্মতীর্থে মোট ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁরা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। অবৈধভাবে ভারত প্রবেশের অভিযোগে তাঁদের চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফের মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।