কুশমন্ডিতে কৃষি উন্নয়ন নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিধায়ক তাপস চন্দ্র রায়

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : কৃষিপ্রধান জেলা দক্ষিণ দিনাজপুরে চাষবাস এবং কৃষকদের উন্নয়নকে গুরুত্ব দিয়েই এবার ব্লক কৃষি দপ্তরে বৈঠক করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। সোমবার বিকেলে কুশমন্ডি ব্লক কৃষি দপ্তরে গিয়ে কৃষি আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি।এদিন বিধায়ক কৃষি দপ্তরে পৌঁছালে দপ্তরের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি আধিকারিক অমিত কুমার মুখোপাধ্যায়, বালুরঘাটের পার্থ মুখার্জি, কুশমন্ডি ব্লক কৃষি আধিকারিক বিক্রমদ্বীপ ধর, বালুরঘাট ব্লক কৃষি আধিকারিক তন্ময় সাহা সহ অন্যান্য আধিকারিকরা।জানা গিয়েছে, বৈঠকে ব্লকের কৃষি ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের বিভিন্ন সমস্যা এবং সরকারি কৃষি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কৃষকদের আরও বেশি সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার নিয়েও মতবিনিময় করা হয়।কুশমন্ডি ব্লকে কৃষিজীবী মানুষের সংখ্যা যথেষ্ট বেশি। সেই কারণেই এলাকার কৃষকদের স্বার্থে বিধায়কের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। কৃষির উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগ আগামী দিনে এলাকার কৃষকদের উপকারে আসবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *