কম্পিউটার শিক্ষকদের সংবর্ধনায় আপ্লুত কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত বিধায়ক তাপস চন্দ্র রায়কে সংবর্ধনা জানালেন যুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। এদিন শিক্ষক প্রতিনিধিরা তাপস বাবুর বাড়িতে গিয়ে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি কম্পিউটার শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের দীর্ঘদিনের কিছু সমস্যা ও দাবি রয়েছে, যা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিধায়কের কাছে আবেদন করা হয়েছে।এক শিক্ষক জানান, “কুশমন্ডির নতুন বিধায়ক হিসেবে তাপস চন্দ্র রায়কে আমরা শুভেচ্ছা জানিয়েছি। একই সঙ্গে আমাদের দাবিগুলিও তাঁর সামনে তুলে ধরা হয়েছে। তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন। একজন জনপ্রতিনিধির এমন ব্যবহার সত্যিই প্রশংসনীয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *