তপনের স্পর্শকাতর বুথে প্রশাসনের নজরদারি, মাঠে নামলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শনে নামল জেলা প্রশাসন। বৃহস্পতিবার তপন এলাকার একাধিক সংবেদনশীল বুথ ঘুরে দেখেন জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক বালা সুব্রমনিয়ান টি।তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষাধিকারিক চিন্ময় মিত্তল, CAPF-এর কো-অর্ডিনেটর, তপন থানার আইসি-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বুথগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ভোট গ্রহণের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়েও আধিকারিকেরা বিস্তারিত পর্যালোচনা করেন।এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। ভোটের দিন নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও বাসিন্দাদের আশ্বস্ত করা হয়।জেলা প্রশাসনের এই তৎপরতায় খুশি সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আগাম এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *