নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি : ভোটের মুখে কুশমণ্ডি ব্লকে শক্তি বাড়াল বিজেপি। রবিবার রাতে কুশমন্ডি ব্লকের মধ্য করঞ্জির একটি বুথ এলাকায় আয়োজিত কর্মসূচিতে কুশমণ্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে প্রায় ২০০ জন বিজেপিতে যোগ দেন। এই যোগদানের ফলে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় গেরুয়া শিবিরের সংগঠন আরও মজবুত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।দলবদল করা এক কর্মী জানান, “তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমরা বিজেপিতে যোগ দিলাম। বিশেষ করে নরেন্দ্র মোদির কাজকর্ম আমাদের আকৃষ্ট করেছে। সেই কারণেই আমরা তৃণমূল ছেড়ে এই দলে এলাম।” তাঁর কথায়, শুধু তৃণমূল নয়, বামফ্রন্ট থেকেও একাধিক কর্মী এই কর্মসূচিতে যোগ দেন।নবাগতদের দাবি, আগামী দিনে কুশমণ্ডি বিধানসভায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন তাঁরা। পাশাপাশি, আসন্ন নির্বাচনে দলকে জয়ী করতে সক্রিয় ভূমিকা নেওয়ার কথাও জানিয়েছেন নতুন সদস্যরা।