পাগলীগঞ্জে ঘরে ঘরে পৌঁছে জনসংযোগ, আশীর্বাদ চাইলেন তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : ভোটের মুখে জনসংযোগে জোর দিলেন তপন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি বিহা। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পাগলীগঞ্জ এলাকায় সারাদিন ধরে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। প্রত্যন্ত এই অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতেই তাঁর এই উদ্যোগ বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।প্রচারের সময় প্রতিটি বাড়িতে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি এলাকার প্রবীণদের কাছ থেকে আশীর্বাদও চান চিন্তামণি বিহা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগ এবং প্রয়োজনীয় পরিষেবার ঘাটতির কথাও মন দিয়ে শোনেন তিনি। স্থানীয় বাসিন্দারাও নিজেদের সমস্যার কথা তুলে ধরেন প্রার্থীর সামনে।চিন্তামণি বিহা আশ্বাস দেন, নির্বাচিত হলে এই সমস্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর এই সরাসরি জনসংযোগে এলাকায় উৎসাহ দেখা যায় সমর্থকদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *