তপনে বিজেপির জোরদার শক্তি প্রদর্শন, নাজিরপুরে বুধরাই টুডুর বর্ণাঢ্য প্রচার

নিজস্ব সংবাদদাতা:নির্বাচনী লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। সেই বার্তাই স্পষ্ট করে বুধবার তপন বিধানসভা কেন্দ্রের নাজিরপুর অঞ্চলে জোরদার প্রচারে নামলেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু।দুপুরে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নাজিরপুর এলাকায় পৌঁছে পদযাত্রায় অংশ নেন তিনি। প্রখর রোদ উপেক্ষা করেই এলাকাজুড়ে প্রচার চালান প্রার্থী। পদযাত্রার ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন।ভোটারদের উদ্দেশে তিনি পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। এদিনের প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, নাজিরপুর অঞ্চলে সংগঠন যথেষ্ট শক্তিশালী। এই প্রচার আগামী নির্বাচনে দলের জয়ের পথ আরও মসৃণ করবে বলেই তাদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *