প্রত্যন্ত গ্রামে ঘরে ঘরে প্রচার, মানুষের পাশে থাকার বার্তা চিন্তামণি বিহার

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: নির্বাচনী প্রচারে গ্রামবাংলার মাটির কাছাকাছি পৌঁছতে জোর দিচ্ছেন তপন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি বিহা। দক্ষিণ দিনাজপুর জেলার নাজিরপুর, হরিশিরা, তারাগঞ্জ, রামপ্রসাদ-সহ একাধিক প্রত্যন্ত এলাকায় ঘুরে বুথভিত্তিক প্রচার চালান তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি পথ চলতি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজ নেন প্রার্থী।এদিন বিভিন্ন গ্রামে স্থানীয় মহিলাদের সঙ্গে আড্ডায়ও মেতে উঠতে দেখা যায় তাঁকে। কোথাও আবার বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়ে তাঁদের আস্থা অর্জনই মূল লক্ষ্য বলে জানিয়েছেন চিন্তামণি বিহা। তাঁর এই ঘনিষ্ঠ প্রচার কৌশল এলাকায় ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *