নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : নির্বাচনী প্রচারের মাঝেই এক মানবিক ছবির সাক্ষী থাকল কুশমন্ডি। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ এলাকায় প্রচারে গিয়ে এক মহিলার হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিলেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়।স্থানীয় বাসিন্দা বেলা রানী মন্ডল, যিনি ২০২৪ সালের আগেই বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেন, দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের প্রমাণ না থাকায় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তীতে তিনি CAA-এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেন।শনিবার সেই আবেদন মঞ্জুর হওয়ার পর CAA সার্টিফিকেট তাঁর হাতে পৌঁছায়। এদিন প্রচারে গিয়ে সেই সার্টিফিকেটই তাঁর হাতে তুলে দেন তাপস চন্দ্র রায়।নাগরিকত্বের স্বীকৃতি পেয়ে বেলা রানী মন্ডল স্বস্তি প্রকাশ করেন এবং ভারত সরকারকে ধন্যবাদ জানান।