আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডু শনিবার ৯ নম্বর গোপালবাটি অঞ্চলের বানিয়াকুড়ি ও সেওয়াই বুথে জোরদার জনসংযোগ ও প্রচার চালালেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন।এদিনের প্রচারে স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগই ছিল মূল লক্ষ্য। পানীয় জল, রাস্তা ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যা নিয়ে বহু বাসিন্দা তাঁর কাছে অভিযোগ জানান। সবকিছু মনোযোগ দিয়ে শুনে বুধরাই টুডু আশ্বাস দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে।প্রচারপর্বে তিনি কর্মীদেরও আরও সক্রিয় হওয়ার বার্তা দেন। বুথভিত্তিক সংগঠনকে মজবুত করে সাধারণ মানুষের আস্থা অর্জনের উপরই জোর দেন তিনি। ভোটের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও জানান বিজেপি