কুশমন্ডিতে দলবদলের ঢেউ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ কয়েকজনের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : নির্বাচনের মুখে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভায় রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তারই মধ্যে সোমবার কুশমন্ডির মালিগাঁও অঞ্চলে এক যোগদান কর্মসূচিকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় পাঁচ থেকে দশজন কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেন বলে দলীয় সূত্রে দাবি।এদিন দুপুরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, “এই যোগদানই প্রমাণ করছে রাজ্য জুড়ে তৃণমূল ভাঙছে। বিজেপির পরিবার বাড়ছে, আর সেই সঙ্গেই স্পষ্ট হচ্ছে পরিবর্তনের ইঙ্গিত।”তাপস চন্দ্র রায়ের কথায়, কুশমন্ডি থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গেই বিজেপির পক্ষে হাওয়া বইছে এবং আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে বলেই তিনি আশাবাদী।অন্যদিকে, দলত্যাগী নীলকমল রায় অভিযোগ করেন, তৃণমূলের আমলে তাঁরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর কথায়, “বিজেপির নীতি ও আদর্শ আমার ভালো লেগেছে। সেই কারণেই এই দলে যোগদান করলাম।”যোগদান কর্মসূচির পর কুশমন্ডির বিভিন্ন এলাকায় প্রচারেও অংশ নেন বিজেপি প্রার্থী। ভোটের আগে এই দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *